টঙ্গীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এসময় কয়েক হাজার নেতাকর্মী ঢাকঢোল নিয়ে র‍্যালিতে অংশগ্রহণ

2025-09-04T20:18:09+00:00
2025-09-04T20:18:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৮ পিএম   (ভিজিট : ১৫৫)
X

গাজীপুরের টঙ্গীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এসময় কয়েক হাজার নেতাকর্মী ঢাকঢোল নিয়ে র‍্যালিতে অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীর মিলগেট এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে কলেজগেট এলাকায় গিয়ে শেষ হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন প্রস্তাবিত গাজীপুর ৬ আসনে সাংসদ সদস্য পদপ্রার্থী ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার সরকার জাবেদ আহমেদ সুমন।

র‍্যালীতে আরও উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথীসহ, বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত সভায় সুমন সরকার বলেন, নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র আমাদের রুখতে হবে। আমরা গাজীপুরবাসী সবাই ঐক্যবদ্ধ আছি, যারা ভাবছেন আমাদের মধ্যে ঐক্য নেই, তারা ভুল ভাবছেন। আমরা সকল প্রকার ষড়যন্ত্র ঠেকাতে আগামীতেও ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy