যুবদল কর্মীকে বাড়ির সামনেই গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

রূপসায় ইমরান হোসেন মানিক (৩৮) নামে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাত ১১টার দিকে

2025-09-05T16:54:14+00:00
2025-09-05T16:54:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
যুবদল কর্মীকে বাড়ির সামনেই গুলি করে হত্যা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৪ পিএম   (ভিজিট : ২৪৫)
X

রূপসায় ইমরান হোসেন মানিক (৩৮) নামে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাত ১১টার দিকে নৈহাটি ইউনিয়নের জয়পুর মাস্টার বাড়ির গেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মানিক ওই ইউনিয়নের বাগমার গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। তিনি সন্ত্রাসী সংগঠন বি-কোম্পানির (গ্রেনেড বাবু) সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, রাতে ভ্যানে করে মানিক ইলাইপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ভ্যানের গতিরোধ করে খুব কাছ থেকে মানিকের মুখমণ্ডল লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

গুলির শব্দ পেয়ে স্থানীয়রা রাস্তায় বেরিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেছে। পরে মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, “মানিক স্থানীয় একটি শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে রূপসা থানাতেই অন্তত তিনটি মামলা আছে। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy