নড়াইলে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের হাচলা গ্রামের একটি খাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার রাতে

2025-09-05T20:46:41+00:00
2025-09-05T20:46:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৬ পিএম   (ভিজিট : ১৪৮)
X

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের হাচলা গ্রামের একটি খাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার রাতে মরদেহটি উদ্ধার করা হয়। ওই যুবকের নাম সোহাগ মোল্যা (২৭)। সে ওই গ্রামের সফি মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে হাচলা গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনাই সোহাগ। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। এদিকে রাতে হাচলা গ্রামের খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সোহাগের পরিবারের সদস্যরা সেখানে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy