প্রকাশ: রোববার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৭ পিএম আপডেট: ০৭.০৯.২০২৫ ৭:৪৮ পিএম (ভিজিট : ২২৭)

X
মুন্সীগঞ্জের লৌহজংয়ে একজন দোকান মালিকের অভিযোগ, তার সরকারি লীজকৃত জমিতে দোকান ঘর উত্তোলনের সময় স্থানীয় কয়েকজন ব্যক্তির বাধা ও হুমকির শিকার হয়েছেন। এ ঘটনায় দোকান মালিক আলী আশেক শেখ ২ সেপ্টেম্বর বুধবার লৌহজং থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
দোকান মালিক আলী আশেক শেখ জানান, তিনি লৌহজং উপজেলার ভরাকড় গ্রামে মৃত গফুর শেখের ছেলে। তিনি কলমা বাজারে কলমা মৌজার ৩২নং খতিয়ানের আর এস ৮৫৭ দাগের চার শতাংশ ভিটিতে সরকারি লীজ নিয়ে দীর্ঘ ৫০ বছর ধরে বসবাস ও ভোগদখল করছেন।
গতকাল শনিবার সকালে আলী আশেক শেখ বলেন, “উক্ত ভিটিতে দোকান ঘর সংস্কার করতে গেলে অভিযোগের আসামিরা আমাকে বিভিন্নভাবে বাধা দেয় এবং প্রাণনাশের হুমকি প্রদান করে। সরকার আমাকে লীজ দিয়েছে, আমি কারো সম্পত্তিতে অনধিকার প্রবেশ করিনি। আমি বৃদ্ধ, এবং আমার পরিবার-পরিজন এই দোকান ঘরের উপর নির্ভর করে বেঁচে আছি। তাই আমি বিভিন্ন দপ্তরে শরণাপন্ন হচ্ছি।”
অভিযোগে উল্লেখ করা হয়েছে, হিরন দোকানদার, রফিক শেখ, নুর আলম, দেলু মাঝি, সুমন মিয়া, বেদেনা আক্তার, আলমাস পাঠান, আনু শেখ, মুকুল দপ্তরীকে আসামি করে মামলা করা হয়েছে।