ভূঞাপুরে প্রাকৃতিক ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা চরাঞ্চলে নদী ভাঙনে ক্ষতিগ্রস্থদের মাঝে শুকনা খাবার সহায়তা প্রদান করা হয়েছে।আজ রবিবার (৭ সেপ্টেম্বর) জেলা

2025-09-07T19:57:47+00:00
2025-09-07T19:57:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে প্রাকৃতিক ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৭ পিএম   (ভিজিট : ২৩২)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা চরাঞ্চলে নদী ভাঙনে ক্ষতিগ্রস্থদের মাঝে শুকনা খাবার সহায়তা প্রদান করা হয়েছে। 

আজ রবিবার (৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার অর্জুনা ইউনিয়নের দূর্গম চরাঞ্চলের বাসুদেবকোল ফকির মাঈন উদ্দীন উচ্চ বিদ্যালয়ে ভাঙন কবলিতদের মাঝে শুকনা খাবার সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন। এসময় ২৪০ টি পরিবারের মাঝে এই ত্রাণ সহায়তা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা আক্তারুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, অর্জুনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলশাদ প্রমুখ।

ত্রাণ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্তরা বলেন, প্রতিবছর যমুনার ভাঙনে আমরা বারবার ক্ষতিগ্রস্ত হই। ফসল নষ্ট হয়ে যায়, বারবার বাড়ি ঘর সরাতে হয়। একদিকে ভাঙ্গে অন্যদিকে যাই, আবার সেদিকেও ভেঙ্গে যায়। সন্তান তূল্য গবাদি পশুও স্রোতের টানে ছেড়ে দিতে হয়। আমাদের মাঝে প্রশাসন দৃষ্টি রাখায় আমরা একটু আশার আলো দেখতে পাচ্ছি।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাজিব হোসেন বলেন, এই উপজেলায় আমি সহকারী কমিশনার (ভুমি) হিসেবে মাত্র কয়েকদিন ধরে যোগদান করেছি। এর মধ্যে এই ইউনিয়নে আমি দু'বার এসেছি। এই ইউনিয়নকে ভাঙন কবলিত ইউনিয়ন বলা চলে। প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত ও ভাঙন কবলিত ২৪০ টি পরিবারদের মাঝে ত্রান সহায়তা প্রদান করা হয়। যদিও এটা খুবই নগন্য। তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি। ধাপে ধাপে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাবো। প্রশাসন সব সময় আপনাদের পাশে রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy