তদন্তে আসা পুলিশ সদস্যদের ব্যাপক মারধর

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জ সদর উপজেলার মহেশপুর গ্রামে অভিযোগ তদন্ত করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য।আজ সোমবার (৮ সেপ্টেম্বর)

2025-09-08T19:36:41+00:00
2025-09-08T19:36:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তদন্তে আসা পুলিশ সদস্যদের ব্যাপক মারধর
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩৬ পিএম   (ভিজিট : ৬৪৯)
X

মানিকগঞ্জ সদর উপজেলার মহেশপুর গ্রামে অভিযোগ তদন্ত করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য। 

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম।

এ ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন—সদর থানার সাব-ইন্সপেক্টর কামাল হোসেন, কনস্টেবল সুজন মিয়া ও সাইফুল হোসেন।

জানা গেছে, গতকাল দুপুরে জাগীর ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা মঙ্গল হোসেন (৮০) তার সন্তান গিয়াস উদ্দিনের (৫৩) বিরুদ্ধে ভরণপোষণ না দেওয়া ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ দায়ের করেন। বিকেলে এসআই কামাল হোসেন দুই কনস্টেবলসহ অভিযোগের তদন্ত করতে ঘটনাস্থলে গেলে অভিযুক্ত ও তার পরিবারের সাথে কথাবিতণ্ডা হয়। এক পর্যায়ে তিন পুলিশ সদস্য মারধরের শিকার হন।

সদর থানা পুলিশকে খবর দেয়ার পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়াস উদ্দিন ও তার ছেলে রনি মিয়াকে (১৮) আটক করে। আহতদের মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুস্তাফিজুর রহমান বলেন, এসআই কামাল হোসেন সবচেয়ে বেশি আহত হয়েছেন। তার নাক ফেটে গেছে। বাকি দুজন পুলিশ সদস্যও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তিনজন পুলিশ সদস্য মারধরের শিকার হয়েছেন। অভিযুক্ত ও তার ছেলেকে আটক করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy