প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৯ পিএম (ভিজিট : ২৪৩)

X
টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক বিক্রি ও সেবনের দায়ে দুই মাদক ব্যবসায়ীকে আড়াই বছরের কারাদণ্ড ও ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে আব্দুল মালেককে দুই বছরের কারাদন্ড ও সাড়ে ৫ হাজার টাকা জরিমানা এবং শুক্কুর আলীকে ৬ মাসের কারাদণ্ড ও ৫'শ টাকা জরিমানা করা হয়।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কষ্টাপাড়া ও ভালকুটিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন। এসময় থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম ও অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত মালেক উপজেলার ভালকুটিয়া গ্রামের আব্দুল হাই এর ছেলে ও শুক্কুর আলী কষ্টাপাড়া গ্রামের সমেশের ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার কষ্টাপাড়া ও ভালকুটিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সেবনের দায়ে আব্দুল মালেককে দুই বছরের কারাদণ্ড ও সাড়ে ৫ হাজার টাকা জরিমানা এবং শুক্কুর আলীকে ৬ মাসের কারাদণ্ড ও ৫'শ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে মাদকবিরোধী এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।