খুবির কেন্দ্রীয় মসজিদে নতুন স্টাডি কর্নার উদ্বোধন

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নতুন সংযোজিত স্টাডি কর্নার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বাদ জোহর ফিতা কেটে

2025-09-08T20:11:50+00:00
2025-09-08T20:11:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুবির কেন্দ্রীয় মসজিদে নতুন স্টাডি কর্নার উদ্বোধন
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১১ পিএম   (ভিজিট : ১৫৯)
X

খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নতুন সংযোজিত স্টাডি কর্নার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বাদ জোহর ফিতা কেটে এই স্টাডি কর্নার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি জ্ঞানচর্চা ও আত্মশুদ্ধির কেন্দ্রও। মুসলমানদের হৃদয়ের প্রশান্তি ও চরিত্র গঠনে ধর্মীয় গ্রন্থ পাঠের ভূমিকা অপরিসীম। নতুন সংযোজিত এই বুক সেলফে ইসলামী দর্শন, কোরআন-হাদিসের ব্যাখ্যা ও নৈতিক মূল্যবোধভিত্তিক বই যুক্ত করা হবে, যা শিক্ষক-শিক্ষার্থীসহ সবার জন্য সহজলভ্য হবে। বিশ্ববিদ্যালয় শুধু আধুনিক শিক্ষা নয়, নৈতিকতা ও মানবিক গুণাবলি বিকাশেও কাজ করছে। মসজিদভিত্তিক এই উদ্যোগ আমাদের ক্যাম্পাসে আত্মিক প্রশান্তি ও জ্ঞানের আলো ছড়িয়ে দেবে।

উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর শরিফ মোহাম্মদ খান, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ, শারীরিক শিক্ষা চর্চা বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলীসহ শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

উদ্বোধনের পর দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy