বাচ্চাদের সব দাবি সরকার পূরণ করতে পারবে না: শারমীন মুরশিদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বর্তমান অন্তর্বর্তী সরকার তরুণদের সব দাবি পূরণ করতে পারবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক

2025-09-08T20:28:44+00:00
2025-09-08T20:28:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাচ্চাদের সব দাবি সরকার পূরণ করতে পারবে না: শারমীন মুরশিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৮ পিএম   (ভিজিট : ১৩৫)
X

বর্তমান অন্তর্বর্তী সরকার তরুণদের সব দাবি পূরণ করতে পারবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে ইউসেপ বাংলাদেশের কার্যালয়ে হিজড়া সদস্যসহ জুলাই অভ্যুত্থানে আহত যুবাদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জুলাই যোদ্ধাদেরকে বয়সে তরুণ উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘বাচ্চাদের অনেক দাবি আছে, আমি জানি। কিন্তু এ সব দাবি এই সরকার পূরণ করতে পারবে না। এই অল্প সময়ে এটা হবে না। কিন্তু যেটা হতে পারে, আমরা বিবেককে নাড়া দিতে পারি। চুরি কিছুটা বন্ধ করতে পারি। বিদেশে পাচার হওয়া টাকা আমরা কিছু নিয়ে আসতে পারি ফেরত। কিন্তু এই পরিবর্তন ধরে রাখবে কে?’

উপদেষ্টা বলেন, ‘একাত্তরের পর আমাদের বীরযোদ্ধাদের আমরা শূন্য হাতে গ্রামে ফেরত পাঠিয়েছি। চব্বিশে আমরা চাই আমাদের প্রতিটি ছেলেমেয়ে, কেউ যেন খালি হাতে না ফেরত যায়। লেখাপড়ায়, কাজে, দক্ষতায় তারা যেন বেড়ে ওঠে, এমন সমাজ যেন আমরা গড়তে পারি।’

সরকারের পক্ষে সবকিছু করা সম্ভব নয় জানিয়ে শারমীন মুরশীদ বলেন, ‘আমাদের আসার এক বছর হয়েছে। এই এক বছরে অনেক গভীর শিক্ষা এবং উপলব্ধিতে পৌঁছেছি। সবচেয়ে বড় শিক্ষাটা হচ্ছে, সরকার হলেই, সরকার সব পারে না এবং রাষ্ট্র কখনো একা দেশ গড়ে তুলতে পারে না। একটি দেশ যদি পৃথিবীর বুকে মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তাহলে সেই দেশের মানুষকে মাথা উঁচু করে দাঁড়াতে হয়।’

অনুষ্ঠানে জানানো হয়, ইউসেপ বাংলাদেশ জুলাই আন্দোলনে আহত এবং হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের প্রশিক্ষণ দেবে। তাদের গাড়ি চালনা, গ্রাফিকস ডিজাইন, বিউটিফিকেশনসহ ৪০টি বিষয়ে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। প্রাথমিক পর্যায়ে ২০০ জনকে এই প্রশিক্ষণ দেওয়া হবে। পর্যায়ক্রমে তা আরও বাড়বে। দেশের আটটি বিভাগীয় শহরে ইউসেপ সেন্টারে গিয়ে জুলাই আন্দোলনে আহত এবং হিজড়া জনগোষ্ঠীর যে কেউ তিন মাস মেয়াদি এই প্রশিক্ষণ নিতে পারবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy