রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত এক

রায়পুরা প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল চরমধুয়া ইউনিয়নের সমিবাদ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুলাল মিয়া

2025-09-09T21:11:49+00:00
2025-09-09T21:11:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত এক
রায়পুরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১১ পিএম   (ভিজিট : ২১২)
X

নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল চরমধুয়া ইউনিয়নের সমিবাদ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুলাল মিয়া (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাবেক ইউপি সদস্য খোকা আলম ও জাকির মিয়া গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সন্ধ্যায় জাকির মিয়া ও তার লোকজন খোকা আলমকে খুঁজতে গিয়ে তাকে না পেয়ে তার প্রতিবেশী দুলাল মিয়াকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুলালের।

নিহত দুলাল মিয়া সমিবাদ এলাকার আব্দুল মালেকের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, “সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy