খুলনায় মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনায় মানসিক ভারসম্যহীন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরের দিকে ওই যুবকের মরদেহ খুলনা আড়ংঘাটা থানাধীন

2025-09-09T21:15:57+00:00
2025-09-09T21:15:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
খুলনায় মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৫ পিএম   (ভিজিট : ১৫৮)
X

খুলনায় মানসিক ভারসম্যহীন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরের দিকে ওই যুবকের মরদেহ খুলনা আড়ংঘাটা থানাধীন মোস্তর মোড় থেকে উদ্ধার করা হয়। 

মৃত ওই যুবক যশোর জেলার কেশবপুর উপজেলার কাসতা গ্রামের বাসিন্দা মশিয়ার রহমানের ছেলে মো. মেহরাব হোসেন। সে গত ৭ সেপ্টেম্বর খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিখোঁজ ছিল। 

আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) প্রদীপ মিত্র বলেন, মৃত যুবক মেহরাব হোসেন মানসিকভাবে অসুস্থ ছিল। গত ৭ সেপ্টেম্বর চিকিৎসার জন্য বাবা মশিয়ার রহমানের সাথে খুলনায় আসে সে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিও হয়। ৭ সেপ্টেম্বর মাগরিবের নামাজ আদায় করতে বাবার সাথে মসজিদে যায় মেহরাব। কিন্তু বাবার নামাজ শেষ হওয়ার আগে সে পেছন থেকে বাইরে চলে যায়। নামাজ শেষ হওয়ার পর মেহরাবকে না পেয়ে বাবা পাগলের মতো খুঁজতে থাকে। 

কোথাও না পেয়ে ওই দিন রাতে সোনাডাঙ্গা মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। তারা খুলনা জেলাসহ বিভিন্নস্থানে তাকে খুঁজতে থাকে। 

তিনি আরও বলেন, আজ দুুপুরে মোস্তর মোড়ে অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে আছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে আড়ংঘাটা থানা পুলিশ যায়। লাশ উদ্ধারের বিষয়টি পুলিশ এবং স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার করতে থাকে। এমন একটি দৃশ্য দেখে মেহরাবের ছোট ভাই নাহিদ ইসলাম মোস্তর মোড়ে গিয়ে লাশটি শনাক্ত করে। তার শরীরের কোন আঘাতের চিহ্ন ছিল না। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy