দেশে গত ৮ মাসে ২ হাজার ৬১৬ খুন: প্রেস উইং

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সারাদেশে গত ৮ মাসে ২ হাজার ৬১৬টি খুন এবং ১৫ হাজার ৪৯টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে

2025-09-09T21:22:00+00:00
2025-09-09T21:22:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশে গত ৮ মাসে ২ হাজার ৬১৬ খুন: প্রেস উইং
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২২ পিএম   (ভিজিট : ৪৭৮)
X

সারাদেশে গত ৮ মাসে ২ হাজার ৬১৬টি খুন এবং ১৫ হাজার ৪৯টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার ২০২০ সাল থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত সংঘটিত অপরাধের তথ্যের ওপর ভিত্তি করে তুলনামূলক সার্বিক চিত্র প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘অন্তর্বর্তীকালীন সরকারের শেষ ১৩ মাসে খুনের হার বেশি বলে মনে হলেও এর আংশিক কারণ হলো শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে সংঘটিত কমপক্ষে ১ হাজার ১৩০টি খুনের ঘটনায় গণ-অভ্যুত্থানের পরে অর্থাৎ ৬ আগস্ট, ২০২৪ সালের পর থেকে এই বছরের আগস্টের মধ্যে মামলা দায়ের হয়েছে। অনেক হত্যা মামলা পূর্বে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের হুমকির কারণে দায়ের করা যায়নি, পুলিশকেও মামলা নিতে নিরুৎসাহিত করা হয়েছিল। সরকার পরিবর্তনের পরেই এসব তথ্য সামনে এসেছে এবং মামলাগুলো রেকর্ড করা হয়েছে।’

প্রতিবেদনে বলা হয়েছে, ‘২০২৩ সালে খুনের সংখ্যা ছিল ৩ হাজার ২৩, ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৩ হাজার ৪৪০। অন্যদিকে ২০২৩ সালে ১৮ হাজার ৯৪১টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটে এবং ২০২৪ সালে ১৭ হাজার ৫৬৪ টি নির্যাতনের ঘটনা ঘটে।

অন্যান্য অপরাধের বিষয়ে প্রেস উইং জানিয়েছে, ‘বিগত বছরের তুলনায় ২০২৫ সালে অনেক ধরনের অপরাধের ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে মনে হলেও এর আংশিক হচ্ছে এখন মানুষ রাজনৈতিক প্রভাবশালী অপরাধীদের বিরুদ্ধেও সহজে মামলা করতে পারছে। ক্ষমতাসীন দলের লোকেরা আগে ভুক্তভোগীদের মামলা করতে বাধা দিত, বিশেষ করে যদি অপরাধীরা তাদের দলের কর্মী হয়। শেখ হাসিনার আমলে অপরাধের তথ্য কম দেখানো হতো। ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা নিতেও পুলিশ অনিচ্ছুক ছিল।’

বলা হয়েছে, ২০২৪ ডাকাতির ১ হাজার ৪০৫ ঘটনা ঘটে। ২০২৫ সালে এখন পর্যন্ত ১ হাজার ৩১৪টি ডাকাতির ঘটনা ঘটেছে। তবে, ২০২৩-এর প্রথম ছয় মাসের তুলনায় এখনও বেশি। এর কারণ হলো, সমস্ত ডাকাতির ঘটনা এখন প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপ ছাড়াই থানায় রেকর্ড করা হচ্ছে। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy