ছাত্রদলকে ‘শুভকামনা’ জানানো সেই ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুভকামনা জানিয়ে স্ট্যাটাস দেওয়া ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

2025-09-10T17:15:40+00:00
2025-09-10T17:15:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছাত্রদলকে ‘শুভকামনা’ জানানো সেই ওসি প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৫ পিএম   (ভিজিট : ২৩২)
X

ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুভকামনা জানিয়ে স্ট্যাটাস দেওয়া ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। 

গত রাতে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তার স্থলে নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলামকে সদর থানায় পদায়ন করা হয়েছে।

জানা গেছে, মোহাম্মদ মোজাফফর হোসেন ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি ডিজিটাল কার্ড পোস্ট করেন। স্ট্যাটাসে লেখা ছিল, ‘‘মেধাবীদের জন্য শুভ কামনা রইল’’। আর কার্ডে লেখা ছিল— “শুভ কামনা ২১, ১৭, ০৮”। এই তিনটি নম্বর ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি (সহ-সভাপতি), জিএস (সাধারণ সম্পাদক) ও এজিএস (সহ-সাধারণ সম্পাদক) প্রার্থীদের ব্যালট নম্বর।

ওসি মোজাফফর অবশ্য দাবি করেছেন, তার ফেসবুক আইডি হ্যাক করে উদ্দেশ্যমূলকভাবে ওই স্ট্যাটাস দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

তার সেই স্ট্যাটাসটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ছড়িয়ে পড়ে। রাজনৈতিক অঙ্গনেও ক্ষোভের সৃষ্টি হয়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy