প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩৫ পিএম (ভিজিট : ১৫৯)

X
মৌলভীবাজার সরকারি কলেজের সামনে এক ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে দুই কিশোরকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তাদের আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কলেজ ছুটি হলে গেটের সামনে কয়েকজন শিক্ষার্থী অবস্থান করছিলেন। এ সময় দুই কিশোর এক ছাত্রীকে উত্ত্যক্ত করতে থাকে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে উত্তেজিত হয়ে তারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করলে জনতা ক্ষিপ্ত হয়ে কিশোর দুজনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
উপস্থিত শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, কলেজগেটসহ শহরের বিভিন্ন স্থানে প্রায়ই ছাত্রীদের ইভটিজিংয়ের ঘটনা ঘটে। কিন্তু ভয়ে বা সামাজিক সম্মানের কারণে অনেকেই বিষয়টি প্রকাশ করতে চান না। আজকের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় স্বস্তি মিললেও তারা মনে করেন, স্থায়ী সমাধান প্রয়োজন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার এসআই পবিত্র শেখর দাস বলেন, “নারীদের ইভটিজিংয়ের অভিযোগে দুই কিশোরকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”