শরীর মালিশের জন্য ডেকে নিজ মেয়েকে ধর্ষণ বাবার

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত পিতা নছিমন চালক আল মাহমুদ

2025-09-10T20:57:42+00:00
2025-09-10T21:03:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শরীর মালিশের জন্য ডেকে নিজ মেয়েকে ধর্ষণ বাবার
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৭ পিএম  আপডেট: ১০.০৯.২০২৫ ৯:০৩ পিএম  (ভিজিট : ৬৩৫)
X

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত পিতা নছিমন চালক আল মাহমুদ শেখ (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে থানায় একটি ধর্ষণ মামলা করেছে ওই মেয়ে।

পুলিশ জানান, গতকাল মঙ্গলবার বেলা ১১টায় লম্পট পিতা শরীর ম্যাসেজ করার জন্য তার মেয়েকে ঘরে ডেকে নেয়। এসময় মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

স্থানীয়দের সহযোগিতায় লম্পট পিতা আল মাহমুদ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই কিশোরী মেয়ে স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। তার মা দীর্ঘদিন আগে তার বাবাকে ছেড়ে অন্যত্র চলে গেছেন। ঘটনার সময় ওই মেয়ে বাড়িতে একা ছিল।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, এ ঘটনায় ভিকটিমের চাচা মামুন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন (৯) এর ১ ধারায় থানায় একটি মামলা করেন। মামলায় অভিযুক্ত আসামী মাহমুদ শেখকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা এবং ২২ ধারায় জবানবন্দি গ্রহণ প্রক্রিয়াধীন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy