বিটিভির নতুন কুঁড়ি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর জনপ্রিয় শিশু-কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি-২০২৫’ খুলনা-১ অঞ্চলের প্রাথমিক বাছাই সফলভাবে বাস্তবায়ন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক

2025-09-10T21:06:30+00:00
2025-09-10T21:06:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিটিভির নতুন কুঁড়ি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৬ পিএম   (ভিজিট : ১৪২)
X

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর জনপ্রিয় শিশু-কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি-২০২৫’ খুলনা-১ অঞ্চলের প্রাথমিক বাছাই সফলভাবে বাস্তবায়ন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা আজ (বুধবার) বিকালে খুলনার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা সফল করার লক্ষ্যে সকলের সার্বিক-সহযোগিতার আহবান জানান। যার যার দায়িত্ব ইতিবাচকভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় জানানো হয়, এপর্যন্ত খুলনা-১ অঞ্চলে এক হাজার সাতশত ৬৪ জন প্রার্থীর আবেদন জমা পড়েছে। ১২টি বিষয়ভিত্তিক বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভাগসমূহ: অভিনয় বিভাগ: অভিনয়, আবৃত্তি, গল্প বলা অথবা কৌতুক। নৃত্য বিভাগ: সাধারণ নৃত্য অথবা উচ্চাঙ্গ নৃত্য। সংগীত বিভাগ: দেশাত্মবোধক অথবা আধুনিক গান, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, লোকসংগীত ও হামদ-নাত। আঞ্চলিক ক্ষেত্রে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় তাৎক্ষনিক উপস্থিত প্রার্থীদের রেজিস্ট্রেশনের জন্য আলাদা বুথ রাখা হবে। অনুষ্ঠানস্থলে সার্বক্ষণিক মেডিকেল বুথ থাকবে। খুলনা-১ অঞ্চলের ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ‘নতুন কুঁড়ি-২০২৫’ এ অংশগ্রহণের আবেদনের সময়সীমা ১৩ সেপ্টেম্বর-২০২৫ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

প্রস্তুতিমূলক সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-সহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy