টঙ্গীতে চকলেটের লোভ দেখিয়ে ৪ বছরের শিশু ধর্ষণ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

টঙ্গীতে চার বছর বয়সী এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত মোতালেবকে(৫৭) আটক করে পুলিশে

2025-09-10T21:10:49+00:00
2025-09-10T21:10:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে চকলেটের লোভ দেখিয়ে ৪ বছরের শিশু ধর্ষণ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১০ পিএম   (ভিজিট : ৩১১)
X

টঙ্গীতে চার বছর বয়সী এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত মোতালেবকে(৫৭) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। 

গত রাতে টঙ্গীর এরশাদ নগর সাত নাম্বার ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার দুপুরে শিশুটির মা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি ধর্ষণ মামলার দায়ের করেন।

গ্রেফতারকৃত মোতালেব টঙ্গীর এরশাদ নগর এলাকার সাত নাম্বার ব্লকের মৃত এলেম খাঁ'র ছেলে। নির্যাতনের শিকার শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

পুলিশ জানায়, নির্যাতিতা শিশুর পরিবার ও অভিযুক্ত আব্দুল মোতালেব পাশাপাশি বাড়িতে বাস করতেন। গত মঙ্গলবার সন্ধ্যায় অন্য শিশুদের সাথে ওই শিশুটি তার বাসার সামনে খেলাধুলা করছিল। এসময় আব্দুল মোতালেব শিশুটিকে চকলেট দেবার কথা বলে নিজ কক্ষে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর শিশুটির মা শিশুটির খোঁজ নিতে মোতালেবের কক্ষে যান। সেখানে তার শিশুকে ধর্ষণের ঘটনা দেখতে পেয়ে আশপাশের লোকজনদের ডাকলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

টঙ্গী পূর্ব থানার ওসি মো.ওয়াহিদুজ্জামান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনা মামলা দায়ের শেষে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy