ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হাত-পায়ের রগ কর্তন

সিলেট ব্যুরো

সারাবাংলা

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে হাত ও পায়ের রগ কর্তন করা হয়েছে। গুরুতর আহত নিষিদ্ধ ছাত্রলীগের

2025-09-10T21:36:33+00:00
2025-09-10T21:36:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হাত-পায়ের রগ কর্তন
সিলেট ব্যুরো
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৬ পিএম   (ভিজিট : ৭০০)
X

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে হাত ও পায়ের রগ কর্তন করা হয়েছে। গুরুতর আহত নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী রাহাত হোসেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত রাহাত হোসেন সিলেট নগরের বনকলাপাড়া এলাকার বাসিন্দা। রাতে লাক্কাতুরা ক্রিকেট স্টেডিয়ামের পাশে এ ঘটনা ঘটে।

এসএমপির এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘অজ্ঞাত দুর্বৃত্তরা রাহাত হোসেনকে কুপিয়ে জখম করেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ’ 

পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন, রাতে বন্ধুদের সঙ্গে লাক্কাতুরা স্টেডিয়ামের পাশে আড্ডা দিচ্ছিলেন রাহাত। ওই সময় হেলমেটধারী কয়েকজন যুবক রাহাতের হাত-পায়ে কোপাতে থাকেন। রাহাত মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে জরুরি ভিত্তিতে তার দেহে অস্ত্রোপচার হয়।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy