প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৭ পিএম (ভিজিট : ১৩৫)

X
পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদী চর থেকে চল্লিশোর্ধ বয়সী অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
গত রাত আটটার দিকে উপজেলার সুবিদপুর এলাকার সন্ধ্যা নদীর চরে পড়ে থাকা অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তিকে হত্যার পর নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা। ওই লাশ সন্ধ্যা নদী চরে ভেসে আসে। নিহত ব্যক্তির পরিচয় মেলেনি।
পুলিশ জানায়, গ্রামবাসী সন্ধ্যার পর লাশটি ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে রাত ৮টার দিকে কাউখালী থানা পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মিলে অর্ধগলিত ব্যক্তির লাশ উদ্ধার করে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. সলেমান বলেন, গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় মেলেনি। অনুসন্ধানের জন্য বিভিন্ন থানায় এ মর্মে তথ্য পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির মরদেহের ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার জেলা মর্গে পাঠানো হয়েছে।