‘নতুন বাংলাদেশ গড়তে জামায়াতকে বেছে নেবে জনগণ’

বরিশাল ব্যুরো

সারাবাংলা

দেশের জনগণ এবারনতুন বাংলাদেশ গড়তেজামায়াতে ইসলামীকে বেছে নেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম

2025-09-12T18:19:38+00:00
2025-09-12T18:19:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘নতুন বাংলাদেশ গড়তে জামায়াতকে বেছে নেবে জনগণ’
বরিশাল ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৯ পিএম   (ভিজিট : ১৪৭)
X

দেশের জনগণ এবার নতুন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীকে বেছে নেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) বরিশাল টাউনহল অডিটোরিয়ামে মহানগরীর যুব বিভাগের নির্বাচনী যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

তিনি বলেন, দেশের জনগণের পালস বুঝতে হবে। দেশের জনগণ আর একটি ফ্যাসিবাদ কোনো অবস্থাতেই মেনে নেবে না। যার প্রমাণ হলো- বৃহৎ ক্যাম্পাসসমূহে নির্বাচন, সমস্ত চাপ উপেক্ষা করে দল মত ধর্ম-বর্ণ নির্বিশেষে যুব সমাজ পরিবর্তনের পক্ষে মত দিয়েছে। আগামী নির্বাচনে অনেকে মেকানিজম করার কথা চিন্তা করছে। আমরা বলতে চাই এই যুব সমাজ কোনো রক্তচক্ষু মেনে নেবে না।

তিনি আরও বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, জুলাই সনদ বাস্তব, গণহত্যাকারীদের বিচার করে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন করতে হবে। রাসুলের সব গুরুত্বপূর্ণ সাহাবী ছিলেন যুবক। যুবকদের হাত ধরেই তিনি একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠা করলেন। বাংলাদেশর যুবকরা যখন রাস্তায় নামে তখন হাসিনার মত স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

মহানগরীর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট কাওসার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy