বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে শিশুকে যৌ'ন হয়রানি

পটুয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

বাউফলে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে বুদ্ধি প্রতিবন্ধী এক শিশুকে (৮) যৌন হয়রানির করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগের বিষয়টি

2025-09-12T19:47:39+00:00
2025-09-12T19:47:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে শিশুকে যৌ'ন হয়রানি
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৭ পিএম   (ভিজিট : ২১৮)
X

বাউফলে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে বুদ্ধি প্রতিবন্ধী এক শিশুকে (৮) যৌন হয়রানির করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগের বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি ও ভুক্তভোগী শিশু উভয়ই নওমালা ইউনিয়নের বাসিন্দা। 

বিকেলে বাউফল থানায় ভুক্তভোগী শিশুর পরিবার অভিযোগ করার পরপরই সরেজমিন তদন্ত শুরু করে পুলিশ। 

ভুক্তভোগী শিশুর পরিবার ও পুলিশসূত্রে জানা যায়, উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী বুদ্ধি প্রতিবন্ধী শিশু (৮) গত মঙ্গলবার সকালে বিদ্যালয়ে পৌছালে হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন তার মা ও চাচা। ঘটনার দিন সকালে স্কুলে যাওয়ার পথে শিশুর পিছু নেয় স্থানীয় কালু (৩৮) নামের এক অটো রিকশাচালক। 

বুদ্ধি প্রতিবন্ধী শিশুটি যখন শ্রেণিকক্ষে পৌছায় তখনও স্কুলে তার সহপাঠীরা কেউ আসেনি। এই সুযোগে তাকে একা পেয়ে বিভিন্ন ভাবে যৌন হয়রানি করেন কালু এবং তিনি নিজের গোপনাঙ্গে হাত দিতে শিশুকে বাধ্য করেন। ভয়ে ভুক্তভোগী শিশু ডাক চিৎকার শুরু করলে অভিযুক্ত কালু দৌড়ে পালিয়ে যায়। ঘটনার পর শিশু ক্লাস না করেই কাঁদতে কাঁদতে বাড়ি  চলে যায় এবং তার মায়ের কাছে সবকিছু বলেন। 

শিশুর মা জানান, স্থানীয় একটি প্রভাবশালী মহল বিষয়টি মীমাংসা করার জন্য তাকে অনুরোধ করেন এবং আশ্বাস দেয় সঠিক বিচার করবেন। কিন্তু সময় পেরিয়ে গেলেও কোনো বিচার করেননি তারা। তাই আজ বিকেলে থানায় অভিযোগ দায়ের করেন।  

তিনি আরও বলেন, এনজিওতে সহকারী হিসেবে কাজ করে সামান্য উপার্জন দিয়ে সংসার পরিচালনাসহ প্রতিবন্ধী মেয়েকে লেখাপড়া করাচ্ছেন। এরকম ন্যাক্কারজনক ঘটনা যাতে কোনো শিশুর সাথে না ঘটে, সেজন্য কালুর উল্লেখযোগ্য শাস্তি দাবি করেন। 

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, সরেজমিন তদন্ত শুরু করেছে থানা পুলিশের একজন উপপরিদর্শক। তদন্ত কাজ শেষ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy