রোববার থেকে মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

ধর্ম

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা আগামী রোববার থেকে ফের আন্দোলনের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরাম

2025-09-12T20:29:24+00:00
2025-09-12T20:29:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রোববার থেকে মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৯ পিএম   (ভিজিট : ২৯২)
X

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা আগামী রোববার থেকে ফের আন্দোলনের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কারী শেখ নজরুল ইসলাম মাহবুব এই ঘোষণা দেন।

তিনি বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ফাইল দীর্ঘ দিনেও স্বাক্ষর না হওয়ায় শিক্ষকরা  মারাত্মক উৎকণ্ঠায় আছেন। এ অবস্থায় গত ৮ সেপ্টেম্বর আমরা প্রধান উপদেষ্টা বরাবর একটি আবেদন জানাই। এতে ১৩ সেপ্টেম্বরের মধ্যে ফাইল অনুমোদন না হলে ১৪ সেপ্টেম্বর থেকে শিক্ষক, ছাত্র, অভিবাবকদের নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে মহা অবস্থান ধর্মঘটসহ কঠিন ক কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়। 

সমন্বয়কারী শেখ নজরুল ইসলাম মাহবুব আরও বলেন, এই বিষয়ে আলোচনার জন্য গত ৮ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার সাক্ষাৎ কামনা করেও আবেদন জানান শিক্ষক নেতারা। তবে সেই সুযোগও এপর্যন্ত দেয়া হয়নি। তাই বাধ্য হয়ে আমরা আগামী রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেছেন।

উল্লেখ্য যে, স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকদের দীর্ঘদিন এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করে আসছিল। এরই প্রেক্ষিতে দেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা করে বর্তমান সরকার। সে অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এক হাজার ৯০ টি মাদ্রাসা এমপিওকরণের জন্য চূড়ান্ত করে গত ৩১ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়। তবে দীর্ঘ ৪০ দিনেও সেই ফাইলটিতে স্বাক্ষর হয়নি বলে শিক্ষকরা অভিযোগ করেছেন। এ অবস্থায় আগামী শনিবারের মধ্যে এই ফাইলে সই না হলে রোববার ঢাকায় অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।





Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy