বাসা থেকে ডেকে নিয়ে তরুণকে পিটিয়ে হত্যা

নেত্রকোনা প্রতিনিধি

সারাবাংলা

পূর্ব বিরোধের জেরে বাসা থেকে ডেকে এনে মো. জাহাঙ্গীর আলম (১৯) নামের এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে

2025-09-13T18:55:57+00:00
2025-09-13T18:55:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাসা থেকে ডেকে নিয়ে তরুণকে পিটিয়ে হত্যা
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫৫ পিএম   (ভিজিট : ২৭৫)
X

পূর্ব বিরোধের জেরে বাসা থেকে ডেকে এনে মো. জাহাঙ্গীর আলম (১৯) নামের এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

গতকাল শুক্রবার রাতে নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের চল্লিশাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম ওই এলাকার আলী উসমানের ছেলে। তিনি পেশায় এক ব্যবসায়ীর বালুশ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলমের বড় ভাই মো. আলমগীরের মুদিদোকান রয়েছে। একই এলাকার রনি মিয়া (২০), অরঙ্গরাজ এলাকার তরিকুল ইসলাম (২১) আলমগীরের কাছ থেকে প্রায় ৪ হাজার টাকা ধার নেন। পাওনা টাকা চাইলে ওই দুই তরুণ দেই-দিচ্ছি বলে সময়ক্ষেপণ করেন। গত কয়েক দিন আগে শহরের কুড়পাড় এলাকায় রনি নামের এক যুবক ওই দুই যুবককে পাওনা টাকা পরিশোধ করতে সময় বেঁধে দেন। কিন্তু গত বৃহস্পতিবার আলমগীর ও তাঁর ভাই জাহাঙ্গীর ওই দুই যুবককে একত্রে পেয়ে তাঁদের কাছ থেকে পাওনা টাকা আদায় করেন।

পরে ওই দুই যুবক মধ্যস্থতাকারী রনির কাছে নালিশ করেন। এ ঘটনায় রনি ক্ষিপ্ত হয়ে গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে লোকজন নিয়ে জাহাঙ্গীরের বাড়ির সামনে হাজির হন। 

পরে জাহাঙ্গীরকে বাড়ি থেকে ডেকে এনে তাকে হকিস্টিক, রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে জাহাঙ্গীর অচেতন হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। তখন কর্তব্যরত চিকিৎসক সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে ওই হাসপাতালে রাত ১১টার দিকে জাহাঙ্গীর মারা যান।

নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হচ্ছে। এখনও লাশ এলাকায় এসে পৌঁছায়নি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy