ভূঞাপুরে পরিত্যক্ত প্রতিবন্ধী বিদ্যালয় এখন মাদকসেবীদের আখড়া

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঘাটান্দী এলাকায় অবস্থিত পুষ্পকলি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এখন মাদকসেবীদের আখড়ায় পরিনত হয়েছে। দিনের

2025-09-13T19:09:51+00:00
2025-09-13T19:09:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে পরিত্যক্ত প্রতিবন্ধী বিদ্যালয় এখন মাদকসেবীদের আখড়া
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৯ পিএম   (ভিজিট : ৩২১)
X

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঘাটান্দী এলাকায় অবস্থিত পুষ্পকলি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এখন মাদকসেবীদের আখড়ায় পরিনত হয়েছে। দিনের বেলায় সাধারণ মানুষের আনাগোনা থাকলেও সন্ধ্যার পর থেকে বন্ধ হওয়া বিদ্যালয়টির পরিত্যাক্ত টিনের ঘরগুলো চলে যায় মাদকসেবীদের দখলে।

জানা যায়, ২০১২ সালে উপজেলা পরিষদের ঠিক দক্ষিণ পাশে পুষ্পকলি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। কিন্তু নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও আর্থিক সংকটের কারণে মাত্র কয়েক বছর পরই এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। প্রায় পাঁচ বছর ধরে প্রতিষ্ঠানটি অযত্ন আর অবহেলায় পড়ে রয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকায় ফাঁকা টিনের ঘরগুলো বর্তমানে অসামাজিক কার্যকলাপের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে সেখানে মাদকসেবীরা একত্র হয়ে নেশায় মেতে উঠে। রাতভর চলে তাদের এমন কার্যক্রম। এতে শুধু এলাকার পরিবেশই নষ্ট হচ্ছে না, সামাজিক অস্থিরতাও বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে চুরির ঘটনাও।

সরেজমিনে দেখা গেছে, দিনের বেলায় লোকজনের আনাগোনা থাকলেও রাতের বেলায় ভুতুড়ে পরিবেশ বিরাজ করে। পরিত্যাক্ত টিনের ঘরের ভিতরে ও বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে নেশার উপকরণ ও খালি বোতল। এবিষয়ে স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, আমরা বিষয়টি জানতে পারলাম। এখন থেকে পর্যবেক্ষণে রাখবো। সত্যতা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন বলেন, বিদ্যালয়টি দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে। পরিত্যক্ত ভবনে অনেকের আনাগোনা হচ্ছে বলে অবগত আছি। বিষয়টি নিয়ে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। যেহেতু প্রতিষ্ঠানের নিজস্ব জায়গা রয়েছে, সেখানে কার্যক্রম স্থানান্তরের জন্য অনুরোধ করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy