স্ত্রীকে ধর্ষণের পর ধর্ষিতার সামনেই স্বামীকে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

ধর্ষিতা স্ত্রীর চোখের সামনেই খুন হওয়া রঞ্জন চাকমা (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কক্সবাজার পুলিশ। হত্যার

2025-09-14T09:05:11+00:00
2025-09-14T09:05:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্ত্রীকে ধর্ষণের পর ধর্ষিতার সামনেই স্বামীকে হত্যা
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৫ এএম   (ভিজিট : ১৫৪৫)
X

ধর্ষিতা স্ত্রীর চোখের সামনেই খুন হওয়া রঞ্জন চাকমা (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কক্সবাজার পুলিশ। হত্যার পর পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়েছে ঘাতক বীরেন চাকমা।

গত রাত সাড়ে ১২টার দিকে নৃশংস এ হত্যাকাণ্ড ঘটে। মদ্যপ অবস্থায় আটক বীরেন চাকমাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ ইলিয়াস জানান, রাঙ্গামাটি জেলার বাসিন্দা নিহত রঞ্জন চাকমা নিজের স্ত্রী কালোদেবী চাকমাকে (৩৫) সঙ্গে নিয়ে সম্প্রতি কক্সবাজারে কাজের উদ্দেশ্যে আসেন। দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে তারা কক্সবাজারে বীরেন চাকমার ভাড়া বাসায় আশ্রয় নেন। বীরেনও কয়েক মাস আগে রাঙ্গামাটি থেকে এসে ঝিলংজার উত্তরণ আবাসিকে ভাড়া থাকছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে সম্ভবত তারা সবাই একসঙ্গে মদ্যপান করছিলেন। এ সময় মদ্যপ অবস্থায় রঞ্জনের স্ত্রীকে পাশের কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করে বীরেন। স্ত্রীকে বাঁচাতে রঞ্জন এগিয়ে এলে বীরেন তাকে ছুরি দিয়ে গলায় আঘাত করে পালিয়ে যাওয়ার সময় রঞ্জনের স্ত্রী চিৎকার করলে আমরা এগিয়ে আসি। 

হত্যার পর পালানোর সময় বীরেন চাকমার হাতে রক্ত দেখে স্থানীয়রা সন্দেহ করেন। পরে ব্যাগ হাতে পালাতে গিয়ে তাকে ধাওয়া করে ধরে ফেলে এলাকাবাসী।

প্রতিবেশী মোসলেম উদ্দিন বলেন, চাকমা পরিবার দুটি এখানে ভাড়া থাকতো। তারা সবাই সুপারি বাগানে কাজ করতো। এমন হত্যাকাণ্ড ঘটবে আমরা ভাবিনি। স্ত্রীকে ধর্ষণের পর তার চোখের সামনে স্বামীকে এভাবে খুন করা খুবই নৃশংস ঘটনা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy