ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় ব্যাপক হামলা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

নির্বাচনি আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা, থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন

2025-09-15T14:31:05+00:00
2025-09-15T14:42:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় ব্যাপক হামলা
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩১ পিএম  আপডেট: ১৫.০৯.২০২৫ ২:৪২ পিএম  (ভিজিট : ৫৮৫)
X

নির্বাচনি আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা, থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিস ও থানা পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

হামলার ঘটনার পর ফরিদপুর-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আন্দোলনকারী হাজার হাজার জনতা উপজেলা পরিষদের ভেতরে প্রবেশ করে সরকারি বিভিন্ন অফিস ভেঙে চুরমার করে ও আগুন ধরিয়ে দেয়। এছাড়া থানায় হামলা চালিয়ে পুলিশের অন্তত তিনটি গাড়ি, মোটরসাইকেলসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

হামলার বিষয়ে জানতে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সকাল থেকে মহাসড়কসহ সবকিছু স্বাভাবিক ছিল। হঠাৎ করে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা উপজেলা পরিষদ, থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy