নেত্রকোণায় রাতের আঁধারে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর

নেত্রকোণা প্রতিনিধি

সারাবাংলা

রাতের আঁধারে নেত্রকোণা সদর উপজেলায় একটি মন্দিরের দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর করা হয়েছে।সদর উপজেলার বাংলা ইউনিয়নের কান্দুলিয়ায় অস্থায়ী পূজা

2025-09-16T22:13:47+00:00
2025-09-16T22:13:47+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
নেত্রকোণায় রাতের আঁধারে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৩ পিএম   (ভিজিট : ৩৫৭)
X

রাতের আঁধারে নেত্রকোণা সদর উপজেলায় একটি মন্দিরের দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর করা হয়েছে।

সদর উপজেলার বাংলা ইউনিয়নের কান্দুলিয়ায় অস্থায়ী পূজা মণ্ডপের প্রতিমা গত রাতের কোনো এক সময় ভাঙচুর করা হয় বলে নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান।

কান্দুলিয়া দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি মিঠুন রায় বলেন, “রাত আড়াইটা নাগাদ আমাদের লোকজন মণ্ডপে ছিলেন। পরে সকাল ৬টার দিকে মণ্ডপে গিয়ে কার্তিক ও অসুরের প্রতিমা ভাঙচুরের বিষয়টি নজরে আসে। কার্তিকের একটি হাত এবং অসুরের মাথা ভাঙা হয়েছে। ঘটনাটি পুলিশকে জানানো হয়।

“আজ প্রতিমা শিল্পীকে আনিয়ে ভাঙচুর করা প্রতিমা ঠিকঠাক করানো হয়েছে। বিষয়টি নিয়ে পূজা কমিটিসহ স্থানীয়রা উদ্বিগ্ন। আজ থেকে মণ্ডপ সারারাত পাহারার জন্যে লোক রাখা হয়েছে।”

ওসি শাহনেওয়াজ বলেন, “ঘটনা জানার সঙ্গে সঙ্গে মন্দির পরিদর্শনে যাই। আয়োজকদের সঙ্গে কথা বলেছি। নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার পাশাপাশি, ভাঙচুরকারীদের চিহ্ণিত করে আইনের আওতায় আনার জন্যে কাজ করছি।”

জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক লিটন পণ্ডিত বলেন, “দুর্গা পূজার আয়োজনে মণ্ডপগুলোতে প্রতিমা তৈরিসহ সার্বিক প্রস্তুতি চলছে। এর মধ্যে কান্দুলিয়া মণ্ডপে প্রতিমা ভাঙচুরের বিষয়টি সবার মধ্যে আতঙ্কের সৃষ্টি করবে। প্রতিমা ভাঙচুরে জড়িত দুর্বৃত্তদের আইনের আওতায় আনার দাবি জানাই। আমরা চাই, নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে। এ লক্ষ্যে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy