প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াত নেতা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামে রাতে এক প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন বিল্লাল হোসেন নামের এক জামায়াত নেতা।

2025-09-16T23:26:13+00:00
2025-09-16T23:26:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াত নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৬ পিএম   (ভিজিট : ৫১৮)
X

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামে রাতে এক প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন বিল্লাল হোসেন নামের এক জামায়াত নেতা। পরে আপত্তিকর অবস্থায় বাড়ির লোকজন তাকে আটক করে।

অভিযুক্ত বিল্লাল হোসেন কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি। 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কমলাপুর গ্রামের প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন জামায়াত নেতা বিল্লাল হোসেন। এরই জেরে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন বিল্লাল হোসেন। সে সময় আপত্তিকর অবস্থায় বাড়ির লোকজন তাকে আটক করে। পরে তাকে মারধর করে ছেড়ে দেওয়া হয়।

বিষয়টি খুব গোপনভাবে মীমাংসা হলেও আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জানাজানি হয়।

ওই পরিবারের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ওই নারীর ঘরে প্রবেশ করে বিল্লাল হোসেন। তখন আমরা জানতে পেরে তাকে আটক করি।

অভিযোগ অস্বীকার করে জামায়াত নেতা বিল্লাল বলেন, আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, লোকমুখে ঘটনাটি শুনেছি। এ নিয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy