নেতাকে বাসায় না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদককে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।রাত সাড়ে ৯টার

2025-09-17T02:09:27+00:00
2025-09-17T02:09:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেতাকে বাসায় না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২:০৯ এএম   (ভিজিট : ৫৪৭)
X

টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদককে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের কুইজবাড়ি বাজারে এ ঘটনা ঘটে বলে জানান টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ।

নিহত ৪২ বছর বয়সী লিলি আক্তার মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসএম আনিছুর রহমান উত্তমের স্ত্রী। স্থানীয় বিএনপির এই নেতার এলাকায় একটি বেকারি রয়েছে।

এ ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে পুলিশ ও স্থানীয়রা বলেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ঘটনার বর্ণনায় হাসপাতালে নিহতের স্বামী আনিছুর বলেন, ৪-৫ জন মুখোশধারী ব্যক্তি তার খোঁজে বাড়িতে এসেছিলেন। তাকে না পেয়ে তার স্ত্রী লিলিকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহত লিলিকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy