হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর ভাটারা থানা এলাকায় মো. জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯ জনের

2025-09-17T19:02:42+00:00
2025-09-17T19:02:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০২ পিএম   (ভিজিট : ১৬৪)
X

রাজধানীর ভাটারা থানা এলাকায় মো. জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) আদালতের পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক জাকির হোসেন এ তথ্য জানান। 

তিনি বলেন, আসামিরা বিদেশে পালিয়ে যেতে পারেন, এই আশঙ্কায় মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক নাজমুল আমিন দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। পরে ২ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত সেটি মঞ্জুর করেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ পাওয়ারা হলেন– আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল, আওয়ামী মহিলা লীগের সদস্য নুজহাত সারওয়াত তমা, মিরপুর যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম, শেরেবাংলা নগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. বশির আহমেদ।

এছাড়া রয়েছেন– যুবলীগ সদস্য তারেক আফজাল (৪৭), আওয়ামী লীগ নেতা মো. শহিদ রেজা (৫৫), আওয়ামী লীগের ‘অর্থদাতা’ শাহ আলম (৪৩), আওয়ামী লীগের ‘অর্থের যোগানদাতা’ ডা. মোহাম্মদ আব্দুস সালাম সিকদার (৪২), যুবলীগ সদস্য মো. পনির হোসেন (৩৮), পল্টন থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কৃষ্ণ কুমার সরকার (৫০), মো. গফুর মোল্লা (৪৫), মো. ফারুক (৩৭), যুবলীগ সদস্য মো. মনির হোসেন (৩৫), জাবেদ (৩৬), শরীফ (৩৪) মো. ফারুক হোসেন (৪০), আওয়ামী লীগ সদস্য মো. রিপন মিয়া (৪৫), যুবলীগ নেতা মো. নিজাম উদ্দিন মজুমদার (৪৮), আওয়ামী লীগ নেতা কেরামত আলী (৪৫), ছাত্রলীগের সদস্য পারভেজ (৩৩) আওয়ামী লীগের ‘অর্থের যোগানদাতা’ মাসুম সেরনিয়াবাদ (৪৫), আওয়ামী লীগের ‘অর্থের যোগানদাতা’ আহমেদ ফরহাদ খান (৪৩), সমর বিকাশ চাকমা (৩৩), আওয়ামী লীগ নেতা সেলিম মিয়া (৪৮) আওয়ামী লীগের ‘অর্থের যোগানদাতা’ মো. মোশারফ হোসেইন, যুব মহিলা লীগের নেতা নার্গিস আক্তার লাইজ (৩৪), মো. রিয়াজ (২৮), যুবলীগ নেত্রী আশা আক্তার (২৮), মো. ইসমাইল হোসেন কালু (২৮), পলাশ সিকদার (৪৫), শ্রমিকলীগের সহ-সভাপতি মো. আফতাব উদ্দিন, শেরে বাংলা নগর থানা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি দ্বীন চৌধুরী ওরফে দ্বীন ইসলাম (৩৫)।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy