ওসির অপসারণের দাবিতে ডোমারে ঝাড়ু মিছিল

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমারে সাংবাদিককে হুমকির প্রতিবাদে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.আরিফুল ইসলামের অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল হয়েছে।বুধবার (১৭সেপ্টেম্বর) সকাল ১০টায়

2025-09-17T20:24:07+00:00
2025-09-17T20:24:07+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ওসির অপসারণের দাবিতে ডোমারে ঝাড়ু মিছিল
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৪ পিএম   (ভিজিট : ২৯১)
X

নীলফামারীর ডোমারে সাংবাদিককে হুমকির প্রতিবাদে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.আরিফুল ইসলামের অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল হয়েছে।

বুধবার (১৭সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার কাজীপাড়া থেকে একটি  মিছিল বের হয়ে হৃদয়ে স্বাধীনতা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।সেখানে বক্তব্য রাখেন সাংবাদিক আসাদুজ্জামান হিল্লোল, আবু ফাত্তাহ কামাল পাখী, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উপজেলা সভাপতি গোলাম কুদ্দুস আইয়ুব, জামায়াত নেতা মো. সোহেল রানা, তুহিন ইসলাম প্রমূখ।সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা’র স্মারকলিপি প্রদান করা হয়।

বক্তারা বলেন, এলাকায় মাদক কারবারসহ বিভিন্ন অপকর্মের বিষয়ে সাংবাদিক আসাদুজ্জামান হিল্লোল ওসি’র সাথে যোগাযোগ করলে সহযোগিতার পরিবর্তে তিনি ওই সাংবাদিককে হুমকি দেন। হুমকির প্রতিবাদে এলাকাবাসী ওসিকে মাদক ব্যবসায়ীদের সহযোগী আখ্যা দিয়ে ঝাড়ু মিছিল বের করে তাঁর অপসারণ দাবি করেন।

বক্তারা অভিযোগ করে বলেন, কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুপার পক্ষে অবস্থান নিয়ে ওসি সাংবাদিক হিল্লোলকে হুমকি দেন। এছাড়া তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে কমিশন গ্রহণ, টাকা নিয়ে মামলা রুজু করা, আওয়ামীলীগ নেতাকর্মীদের কাছ থেকে মোটা অংকের বিনিময়ে সুবিধা দেয়াসহ নানা অভিযোগও উত্থাপন করা হয়। বক্তারা অনতিবিলম্বে ডোমার থানার ওসির অপসারণ দাবি করেন।

এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সাংবাদিকের সাথে আমার কিছু হয়নি। গত দ্ইুদিন আগে রাতে মাদক ব্যবসায়ী রুপার বাড়িতে স্থানীয়দের নিয়ে মব সৃষ্টি করে আগুন লাগানোর পরিকল্পনা করছিল তারা। আমি সেই বিষয় নিয়ে সাংবাদিক হিল্লোলকে বলেছিলাম মব সৃষ্টি করে কোনো সমস্যা হলে এর দায়ভার আপনাকে নিতে হবে। এভাবে বলার কারনে সাংবাদিক আসাদুজ্জামান হিল্লোল লোকজন নিয়ে মিছিল করেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy