খুলনায় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনায় ইজিবাইকের ধাক্কায় চিকিৎসাধীন মুনতাজিন (৫) নামের এক শিুশুর মৃত্যু হয়েছে।আজ বুধাবার বিকেল ৪ টার দিকে ওই শিশুটিকে

2025-09-17T20:47:50+00:00
2025-09-17T20:47:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৭ পিএম   (ভিজিট : ১৩৯)
X

খুলনায় ইজিবাইকের ধাক্কায় চিকিৎসাধীন মুনতাজিন (৫) নামের এক শিুশুর মৃত্যু হয়েছে। 

আজ বুধাবার বিকেল ৪ টার দিকে ওই শিশুটিকে লবণচরা থানাধীন দক্ষিণ মোহাম্মদ নগর সুইচগেট এলাকায় একটি ইজিবাইক ধাক্কা দেয়। পরে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ ঘটনায় স্থানীয় জনতা ওই ইজিবাইক চালককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। মৃত শিশুটি দাকোপ উপজেলার কালাবগি গ্রামের সাদ্দাম সরদারের ছেলে।

লবণচরা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, বিকেল ৪ টার দিকে ওই শিশুটিকে ইজিবাইক চালক ধাক্কা দেয়। ঘটনাস্থলে গুরুতর আহত হয় শিশুটি। পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা ৭ টা ৫ মিনিটের সময়ে সে মারা যায়। 

এর আগে স্থানীয় জনতা ইজিবাইক চালক আসাদুল ইসলামকে মারধর করে এবং পরবর্তীতে ইজিবাইক এবং তাকে থানায় সোপর্দ করে। চালক আসাদুলের শারিরীক অবস্থা খারাপ থাকায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy