ভূঞাপুরে ভিক্ষুকদের মাঝে গরু ও ছাগল বিতরণ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে ভিক্ষুকের মাঝে গরু, ছাগল ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন

2025-09-19T20:21:07+00:00
2025-09-19T20:21:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে ভিক্ষুকদের মাঝে গরু ও ছাগল বিতরণ
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২১ পিএম   (ভিজিট : ১১৯)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে ভিক্ষুকের মাঝে গরু, ছাগল ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস আয়োজিত এবং সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় এই গবাদিপশু ও নগদ অর্থ প্রদান করা হয়।

এসময় ৩ জন ভিক্ষুককে ১টি করে গরু ও ২জন ভিক্ষুককে ৫ টি করে ছাগল এবং প্রত্যেককে ৫ হাজার করে নগদ অর্থ প্রদান করা হয়। এর প্রধান উদ্দেশ্য হলো যাতে তারা আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে পারে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ নাজমুল হাসান সহ সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসময় মোঃ রাজিব হোসেন বলেন- সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ৫ জন ভিক্ষুককে খুঁজে তাদের ব্যাপারে খোঁজ খবর নিয়ে তাদেরকে সিলেক্ট করা হয়েছে। তাদের মধ্যে ৩ জন ভিক্ষুক বলেছেন তারা গরু পালন করবে এজন্য তাদেরকে ১টি করে গরু ও ২ জন ভিক্ষুক বলেছেন তারা ছাগল পালন করবে এজন্য তাদেরকে ৫ টি করে ছাগল প্রদান করা হয় এবং এই গরু ছাগল পালনের জন্য ও প্রাথমিক বাসস্থানের জন্য প্রত্যেককে ৫ হাজার করে নগদ অর্থ প্রদান করা হয়। যাতে তারা আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে পারে। তিনি আরও বলেন, তারা আমাকে কথা দিয়েছেন এরপর আর কখনো ভিক্ষা করবে না।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy