তুরাগ নদে সাঁতার কাটতে গিয়ে শিশুর মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদে সাঁতার কাটতে গিয়ে শামী (০৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার দুপুরে টঙ্গীর প্রত্যাশা মাঠ

2025-09-19T20:25:34+00:00
2025-09-19T20:25:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তুরাগ নদে সাঁতার কাটতে গিয়ে শিশুর মৃত্যু
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৫ পিএম   (ভিজিট : ১০৮)
X

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদে সাঁতার কাটতে গিয়ে শামী (০৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে টঙ্গীর প্রত্যাশা মাঠ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শামী টঙ্গী পশ্চিম থানাধীন মুদাফা এলাকার সোহেল মিয়ার ছেলে। সে মুদাফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সরকারি ছুটির দিন হওয়ায় প্রত্যাশা মাঠে খেলতে যায় শামী। খেলাধুলার একপর্যায়ে নদীর পানিতে নেমে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে যায় সে। এসময় মাঠে উপস্থিত থাকা তরুনরা নদীতে নেমে তাকে খোঁজাখুঁজি করে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘন্টার চেষ্টায় শিশুটির লাশ উদ্ধার করে।
 
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানান,  বেলা পৌনে একটার দিকে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy