বরগুনা জেলা অফিসার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজন

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

নারায়ণগঞ্জের সুবর্ণগ্রাম রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে বরগুনা জেলা অফিসার্স অ্যাসোসিয়েশন-এর আয়োজনে বার্ষিক বনভোজন ২০২৫। শনিবার (২০ সেপ্টেম্বর) দিনব্যাপী এ

2025-09-20T21:38:34+00:00
2025-09-20T21:38:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বরগুনা জেলা অফিসার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৮ পিএম   (ভিজিট : ২৮৫)
X

নারায়ণগঞ্জের সুবর্ণগ্রাম রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে বরগুনা জেলা অফিসার্স অ্যাসোসিয়েশন-এর আয়োজনে বার্ষিক বনভোজন ২০২৫। শনিবার (২০ সেপ্টেম্বর) দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্তে দায়িত্বপালনকারী বরগুনা জেলার প্রায় দুই শতাধিক সরকারি কর্মকর্তা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণসহ  বিভিন্ন অনাড়ম্বর আয়োজনে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন মনিরুজ্জামান রাজু, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং ড. মোঃ আল-মামুন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। স্বাগত বক্তব্য দেন বনভোজন উদযাপন কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক মোঃ কুদরাত ই খুদা গালিব। 

অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন রূপালী ব্যাংকের ডিজিএম মোঃ খাইরুল হোসেন রাজু, কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শহীদুল আমীন, পাউবো'র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ তাওহীদুল ইসলাম, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ড. মোঃ তারিকুল ইসলাম, মেরিন কোর্ট ঢাকার  জেলা যুগ্ম জজ মোঃ শামীম আহমেদ, উপসচিব মোঃ আব্দুল কুদ্দুস, ডিএমপির উপ-কমিশনার মোঃ ইলিয়াস কবির, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোঃ সগীর হোসেন, খাদ্য অধিদপ্তরের পরিচালক মো: মনিরুজ্জামান, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব রাসেল সাবরিন, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ জাকির হোসেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইসমাইল হোসেন এবং বিগ্রেডিয়ার জেনারেল এম এ রহিম।

অনুষ্ঠানে বক্তারা  বরগুনা জেলার উন্নয়নে সকলে নিজ নিজ অবস্থান থেকে আরও কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বরগুনার পিছিয়ে পড়া ও অবহেলিত জনপদের জন্য বরগুনা জেলা অফিসার্স অ্যাসোসিয়েশন অত্যন্ত গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন। 

এসোসিয়েশনের মূল উদ্যোক্তা ও বনভোজন কমিটির আহ্বায়ক মোঃ মাসুম বিল্লাহ (উপসচিব) বরগুনার সকল  কর্মকর্তাদের  একটি প্লাটফর্মে এনে নিজেদের মধ্যে পরিচয় করিয়ে দেয়ার জন্য  সকলে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

পুরস্কার বিতরণ পর্বে উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের বিজ্ঞ অতিরিক্ত বিচারক সগীর হোসেন লিত্তন ও লুৎফর রহমান এবং মোঃ ইসমাইল হোসেন অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন  ও সমবায় মন্ত্রণালয়। এসময় বক্তব্যে বক্তারা অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ সফলতা কামনা করেন এবং দল-মত নির্বিশেষে একত্রিত হয়ে বরগুনার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

বরগুনার প্রাকৃতিক সৌন্দর্য, আর্থিক সীমাবদ্ধতা এবং সেখানকার মানুষের সংগ্রামী জীবন উঠে আসে আলোচনায়। এক ফসলি জমি, নদীর মাছ ও সীমিত সুযোগ থাকা সত্ত্বেও বরগুনা থেকে উঠে আসা মেধাবী কর্মকর্তারা এখন দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করছেন—এ সত্যই আজকের এই মিলনমেলায় প্রতিফলিত হয়েছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীগণ মনে করেন, এই আয়োজন না হলে এত প্রিয় ও পরিচিত মুখগুলো একত্রিত হতো না। দীর্ঘদিন পর নিজেদের মতো করে সময় কাটিয়ে, সুখ-দুঃখ ভাগাভাগি করে নিয়ে এবং বরগুনার ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy