খুলনায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খালিশপুর থানার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্টোকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

2025-09-21T20:52:05+00:00
2025-09-21T20:52:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫২ পিএম   (ভিজিট : ২০১)
X

খালিশপুর থানার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্টোকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত শনিবার রাতে ডিবির একটি দল গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বাস্তুহারা এলাকায় মাদক কারবার, চাঁদাবাজি, জমি দখল ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগে সাতটি মামলা রয়েছে। এসব মামলায় বিএনপির এই নেতা জামিনে ছিলেন বলে জানা গেছে।

ডিবির পরিদর্শক তৈমুর ইসলাম বলেন, বাস্তুহারা এলাকায় মাদক কারবার, চাঁদাবাজি, জমি দখল ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগের ভিত্তিতে গোলাম মোস্তফা ভুট্টোকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, হাঙ্গামা, সরকারি কাজে বাধাদানসহ বিভিন্ন অভিযোগে খালিশপুর থানায় সাতটি মামলা রয়েছে। তবে এসব মামলায় তিনি জামিনে ছিলেন।

তৈমুর ইসলাম আরও বলেন, আজ দুপুরে গোলাম মোস্তফাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ আদালতে হাজির করা হলে বিচারক রাকিবুল হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) ডিবি সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে ভুট্টো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। বাস্তুহারা এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy