যশোরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

যশোর প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের তত্ত্বাবধানে শহরের দড়াটানা মোড়ে বনফুল এন্ড কোং মিষ্টির দোকানে বিশেষ

2025-09-21T21:08:13+00:00
2025-09-21T21:08:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
যশোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৮ পিএম   (ভিজিট : ১২৯)
X

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের তত্ত্বাবধানে শহরের দড়াটানা মোড়ে বনফুল এন্ড কোং মিষ্টির দোকানে বিশেষ অভিযানে রোববার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত চলা এ অভিযানে প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে প্রতিষ্ঠানটিতে রাখা দইয়ে উৎপাদনের তারিখ ও মেয়াদ উল্লেখ না থাকার পাশাপাশি আমদানিকারকের সীল স্টিকার ছাড়া ভারতীয় চকলেট বিক্রি করতে দেখা যায়। এছাড়া ফ্রিজে খোলা অবস্থায় মাংস ও দই রাখা এবং বিক্রিত মিষ্টির কোনো মেয়াদ দেখাতে না পারার কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৫ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। এসময় জেলা পুলিশের একটি টিম ও কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যশোর শাখার প্রতিনিধি উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy