বিএসসির নিজস্ব অর্থায়নে জাহাজ কেনার যুগান্তকারী চুক্তি স্বাক্ষর

কামরুজ্জামান রনি

জাতীয়

স্বাধীনতার পর এই প্রথম দেশের সরকারি কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নিজস্ব অর্থায়নে নতুন দুটি জাহাজ নিজেদের বহরে

2025-09-22T16:51:39+00:00
2025-09-22T16:51:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএসসির নিজস্ব অর্থায়নে জাহাজ কেনার যুগান্তকারী চুক্তি স্বাক্ষর
কামরুজ্জামান রনি
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫১ পিএম   (ভিজিট : ১৫৮)
X

স্বাধীনতার পর এই প্রথম দেশের সরকারি কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নিজস্ব অর্থায়নে নতুন দুটি জাহাজ নিজেদের বহরে যুক্ত করছে৷ আশাকরা হচ্ছে চলতি বছরের অক্টোবর মাসে একটি এবং ডিসেম্বরের মধ্যে আরেকটি জাহাজ জাতীয় পতাকাবাহী এই সংস্থার বহরে যুক্ত হবে।

রবিবার (২১ সেপ্টেম্বর) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ক্রিস্টাল হল রুমে এই দুটি আধুনিক বাল্ক ক্যারিয়ার জাহাজ সংগ্রহের লক্ষ্যে বিএসসি ও সরবরাহকারী প্রতিষ্ঠান হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি এর মধ্যে জাহাজ সরবরাহ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই নতুন দুটি বাল্ক জাহাজ যুক্ত হলে বিএসসির বহরে জাহাজের সংখ্যা বেড়ে সাতটিতে উন্নীত হবে। তাতে সরকারী-বেসরকারী মিলিয়ে দেশের পতাকাবাহী জাহাজের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০২।

রবিবার সন্ধ্যায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম সাখাওয়াত হোসেন। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ ইউসুফ, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেকসহ জাহাজ সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে নৌপরিবহন উপদেষ্টা বলেন, সরকারের পাওনা চারশতাধিক কোটি টাকা ফেরত প্রদানের পর সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে আরও ৯ শত ৩৬ কোটি টাকা ব্যয়ে নতুন ও অত্যাধ্যুনিক দুটি জাহাজ কেনার ঘটনা দেশে ইতিহাসে এই প্রথম এবং এটি একটি অনন্য নজির৷ এটি কেবল মাত্র সম্ভব হয়েছে সঠিক এবং দক্ষ পরিচালনার মাধ্যমে৷ তিনি এই নতুন নজির স্থাপনে ভূমিকা রাখায় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এমডি সহ প্রতিষ্ঠানটির সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে অভিনন্দন জানান৷ তিনি বলেন, 'দেশের শেয়ার বাজারের অবস্থা যখন খারাপ, সেই সময় বিএসসি'র পরিচালনা পর্ষদ বিপুল অংকের মুনাফার পাশাপাশি তাদের শেয়ার হোল্ডারদের ভালো অংকের মুনাফা প্রদান করেছে। এটি একটি অনন্য নজির।'

বিএসসির বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, প্রতিযোগিতামূলক দরে জাহাজ কেনার এই প্রক্রিয়া শুরু হয় গত জুনে। ৩ জুন আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। এরপর কারিগরিভাবে দুটি প্রস্তাব গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়। সে অনুযায়ী, গত আগস্টের তৃতীয় সপ্তাহে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি নামক প্রতিষ্ঠান থেকে ৯৩৬ কোটি টাকায় জাহাজ দুটি কেনার প্রস্তাব অনুমোদিত হয়।

অনুষ্ঠানে দেয়া ভাষনে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, দুইটি জাহাজ কিনতে গিয়ে আমরা সাড়ে ৭.৫ শতাংশ ভ্যাটের বিষয়টি মাননীয় নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের নজরে আসে৷ তাঁর সুপারিশ এবং প্রচেষ্টায় এই ভ্যাট স্থগিত করা হয়।

বিএসসির সংশ্লিষ্ট দ্বায়িত্বশীল সূত্রে জানা যায়, বিএসসি'র কেনা বিশ্বের অত্যাধুনিক পরিবেশ বান্ধব, জ্বালানি সাশ্রয়ী জাহাজ দুটির প্রতিটির পণ্য পরিবহনের ক্ষমতা ৫৫ থেকে ৬০ হাজার টন। জাহাজ দুটি থেকে বছরে বাড়তি ১৫০ কোটি টাকা আয় হতে পারে বলে তাঁরা আশা করেন। দুই জাহাজে পালাক্রমে বছরে ১৫০ নাবিকের কর্মসংস্থান হবে।

অনুষ্ঠানে জানানো হয়, ইতিমধ্যে সরকারি অর্থায়নে বিএসসিকে আরও তিনটি জাহাজ কিনে দেয়ার প্রক্রিয়া শুরু করেছে। এ জন্য এখন প্রকল্প প্রস্তাব প্রণয়ন করা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে তিনটি জাহাজ কেনার প্রক্রিয়া শেষ করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রনালয় কাজ চালিয়ে যাচ্ছে৷

এক প্রশ্নের জবাবে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বাংলাদেশ বুলেটিকে বলেন, আমরা গত ২৪-২৫ অর্থ বছরে বিএসসি প্রায় ৬ শত কোটি টাকা মুনাফা করেছি৷ যার মধ্যে নীট মুনাফা প্রায় ৩ শত কোটি টাকা৷ যে নতুন জাহাজ দুটি ক্রয় করা হচ্ছে সেই দুটি জাহাজ থেকে প্রতিবছর ১৫০ কোটি টাকা আয় হবে বলে আশা করছেন বিএসসি'র এমডি৷ 







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy