টঙ্গীতে কেমিক্যাল গুদামে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ ৫

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

টঙ্গীতে কেমিক্যাল গুদামে ভয়াবহ বিস্ফোরণের পর লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ইতোমধ্যেই সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে উদ্ধার অভিযানে

2025-09-22T19:40:51+00:00
2025-09-22T19:43:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে কেমিক্যাল গুদামে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ ৫
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪০ পিএম  আপডেট: ২২.০৯.২০২৫ ৭:৪৩ পিএম  (ভিজিট : ২৫১)
X

টঙ্গীতে কেমিক্যাল গুদামে ভয়াবহ বিস্ফোরণের পর লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ইতোমধ্যেই সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে উদ্ধার অভিযানে যৌথ বাহিনীও যোগ দিয়েছে।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, বিকেল সাড়ে ৪টায় লাগা আগুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে আমরা উপস্থিত রয়েছি। ভেতরে উদ্ধার অভিযান চলছে। আশপাশের পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও নজরদারিতে রয়েছে।

আগুনে ফায়ার সার্ভিসের চারজন কর্মী ও ওই কারখানার এক কর্মকর্তা দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। 

আহতরা হলেন—ফায়ার সার্ভিসের অফিসার জান্নাতুল নাঈম ৪২%, ফায়ার ফাইটার মো. শামীম ১০০%, মো. নুরুল হুদা ১০০%, মো. জয় হাসান ৫%। তবে আহত কারখানা কর্মকর্তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুরে টঙ্গী বিসিক শিল্প নগরীর সাহারা মার্কেট এলাকায় একটি পোশাক কারখানায় ব্যবহৃত কেমিক্যালের গুদামে এ ঘটনা ঘটে। এ সময় ভেতরে থাকা লোকজন দৌড়ে বের হয়ে আসেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy