পূজায় ভারতে পাঠানো হলো ৫০০ কেজি সুগন্ধি চাল

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জাতীয়

দুর্গাপূজা উপলক্ষে উপহার হিসেবে বিতরণের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ৫০০ কেজি সুগন্ধি চিনিগুড়া চাল ভারতে পাঠিয়েছে পররাষ্ট্র

2025-09-22T20:09:30+00:00
2025-09-22T20:09:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পূজায় ভারতে পাঠানো হলো ৫০০ কেজি সুগন্ধি চাল
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৯ পিএম   (ভিজিট : ১৭৪)
X

দুর্গাপূজা উপলক্ষে উপহার হিসেবে বিতরণের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ৫০০ কেজি সুগন্ধি চিনিগুড়া চাল ভারতে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় চালভর্তি একটি পিকআপ ভ্যান আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে। চালগুলো ভারতের দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে বিতরণ করা হবে।

সকালে ‘চাষী’ ব্র্যান্ডের চিনিগুড়া চালভর্তি পিকআপ ভ্যানটি আখাউড়া স্থলবন্দরে আসে। পরে বন্দর থেকে চালের কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করে সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল।

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান জানান, মন্ত্রণালয়ের নির্দেশে সব প্রক্রিয়া মেনে উপহারের চালগুলো দ্রুত ছাড়ানো হয়েছে।

সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব ভূঁইয়া জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের জন্য ৫০০ কেজি সুগন্ধি চিনিগুড়া চাল পাঠানো হয়েছে। চালগুলো বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপহার হিসেবে প্রদান করা হবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy