রায়পুরায় রেললাইনের পাশে অজ্ঞাত কিশোরের লাশ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর রায়পুরায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা (১৬) এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।মঙ্গলবার দুপুর ১টায় শ্রীনিধী রেল

2025-09-23T16:42:17+00:00
2025-09-23T16:42:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রায়পুরায় রেললাইনের পাশে অজ্ঞাত কিশোরের লাশ
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪২ পিএম   (ভিজিট : ১৫৩)
X

নরসিংদীর রায়পুরায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা (১৬) এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১টায় শ্রীনিধী রেল স্টেশনের পশ্চিম পাশে উপজেলার চান্দেরকান্দি এলাকার রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে ফারি পুলিশ।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রেলওয়ের কয়েকজন কর্মচারী ও স্থানীয়রা সকালে চান্দেরকান্দি এলাকার রেললাইনের মাঝখানে এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেন। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহুরুল বলেন, সকাল ৯ টায় সংবাদ পাই শ্রীনিধী রেলস্টেশন এলাকায় আনুমানিক ১৬ বছর বয়সী অজ্ঞাত কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। স্থানীয়রা কেউ তার নাম পরিচয় শনাক্ত করতে পারেনি। তবে প্রাথমিকভাবে আমরা মরদেহের শরীরে ট্রেনে কাটা পড়ার কোন চিহ্ন পাইনি। লাশ শনাক্তে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বেলা ১ টায় লাশ উদ্ধার করি। পরে মরদেহটি নরসিংদী রেলওয়ে ফাঁড়িতে নিয়ে যাচ্ছি। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy