গাজীপুরে শ্রমিক লীগ নেতার লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলীর লাশ গাজীপুর শহরের একটি ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।দুপুরে

2025-09-23T21:18:52+00:00
2025-09-23T21:18:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গাজীপুরে শ্রমিক লীগ নেতার লাশ উদ্ধার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৮ পিএম   (ভিজিট : ১২৭)
X

মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলীর লাশ গাজীপুর শহরের একটি ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

দুপুরে মহানগরীর উত্তর ছায়াবিথী এলাকার হাক্কানী হাউজিংয়ের আবেদ প্লাজার ৫ম তলায় একটি কক্ষ থেকে সদর থানার পুলিশ তার লাশ উদ্ধার করে। 

নিহত আক্কাস আলী (৪৭) মুন্সিগঞ্জ সদরের বাগ মামুদালী এলাকার মৃত হাফেজ আলীর ছেলে। তিনি মুন্সিগঞ্জ শহরের মেডিস্টার ডায়াগনস্টিক সেন্টর ও রেনেসা ডায়াগনস্টিক সেন্টারের মালিক।

গাজীপুর মহানগরীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, স্থানীয় লোকজন থেকে ৯৯৯ নম্বরের ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আক্কাস আলী তার বন্ধু জাহিদ হাসান ঢালীর ১৫-২০ দিন আগে ওই ফ্ল্যাটে উঠেন। ব্যবসায়িক লোকসান এবং ঋণগ্রস্ত হয়ে তিনি অর্থ সংকটে ছিলেন। আর্থিক সংকটে হতাশাগ্রস্ত ছিলেন।

প্রায় সময় পরিবারে লোকজনের সঙ্গে তার ঝগড়া বিবাদ হতো। ইতোপূর্বে তিনি দুইবার আত্মহত্যার চেষ্টা করেন। সোমবার সকাল সাড়ে ১০টার থেকে দুপুর পৌনে ৩টার মধ্যে কোনো এক সময় খালি বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করেছেন পুলিশ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy