শিশু সন্তানের গলায় অস্ত্র ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণ

কুষ্টিয়া প্রতিনিধি

সারাবাংলা

দৌলতপুরে সন্তানের গলায় অস্ত্র ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণ ও মালামাল লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার

2025-09-23T21:34:35+00:00
2025-09-24T00:30:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিশু সন্তানের গলায় অস্ত্র ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৪ পিএম  আপডেট: ২৪.০৯.২০২৫ ১২:৩০ এএম  (ভিজিট : ৪৩৮)
X

দৌলতপুরে সন্তানের গলায় অস্ত্র ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণ ও মালামাল লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ১৫ সেপ্টেম্বর রাতে ঘটনা ঘটলেও সোমবার (২২ সেপ্টেম্বর) থানায় ধর্ষণ ও লুটের পৃথক দুটি মামলা করেন ভুক্তভোগী নারী ও তার শ্বশুর।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে লাবু (৩৬), তারিখ (৪২) ও সুবেল (৩৫) সহ ৭/৮ জন ভুক্তভোগী নারীর বাড়িতে প্রবেশ করে তার স্বামী ও দেবরকে হাত-পা বেঁধে ফেলে। এরপর ভুক্তভোগীকে ধর্ষণ করতে চাইলে বাধা দেন তিনি। 

পরে তার তিন বছরের শিশু সন্তানের গলায় অস্ত্র ধরে লাবু, সুবেল ও তারিখ ধর্ষণ করে। চলে যাওয়ার সময় ঘরে থাকা স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। পরিবারের লোকজন চিৎকার দিলে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে ধর্ষণ মামলা এবং তার শ্বশুর বাদী হয়ে ডাকাতি মামলা করেন।

দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ বলেন, মামলার পরপরই তিন আসামি লাবু, সুবেল ও তারিখকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে এবং সবাইকে গ্রেপ্তার করা হবে। অপরাধের সঙ্গে জড়িত কেউ রক্ষা পাবে না। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy