রাঙ্গুনিয়ায় যুবককে গলা কেটে হত্যা

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

রাঙ্গুনিয়ায় মো. খোরশেদ আলম (২৮) নামে এক রাজমিস্ত্রিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।গত রাতে উপজেলার লালানগর ইউনিয়নের ঘাগড়া

2025-09-24T19:20:51+00:00
2025-09-24T19:20:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাঙ্গুনিয়ায় যুবককে গলা কেটে হত্যা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২০ পিএম   (ভিজিট : ১৩৭)
X

রাঙ্গুনিয়ায় মো. খোরশেদ আলম (২৮) নামে এক রাজমিস্ত্রিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

গত রাতে উপজেলার লালানগর ইউনিয়নের ঘাগড়া খিল মোগল তালুকদারপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ চিৎকার শুনে বাইরে গিয়ে দেখেন, মসজিদের পাশে খোরশেদের গলাকাটা মরদেহ পড়ে আছে। মরদেহের পাশে দুটি বিস্কুটের প্যাকেটও ছিল। 

নিহতের স্ত্রী ইমু আক্তার জানান, রাত ৯টার দিকে দোকান থেকে বিস্কুট কিনে ফিরছিলেন তিনি। ওই সময় হঠাৎ চিৎকার শুনে জানালা দিয়ে দেখেন, দুই ব্যক্তি দৌড়ে পালিয়ে যাচ্ছে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পান, মসজিদের পাশে তার স্বামীর মরদেহ পড়ে আছে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy