প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৮ পিএম (ভিজিট : ২৩১)

X
ঐতিহ্যবাহী রাঙ্গামাটি প্রেস ক্লাবে সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে রাঙ্গামাটি জেলা প্রেস ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ার আল হক সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে সময়ের আলো প্রতিনিধি মোহাম্মদ ইলিয়াস নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাঙ্গামাটি প্রেস ক্লাবের নির্বাচনী তফশীল মোতাবেক বেলা ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
অন্যদিকে নিবাহী সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, প্রথম আলো ফটো সাংবাদিক সুপ্রিয় চাকমা, বিটিভি'র প্রতিনিধি জাহেদা বেগম, ৭১ টিভির প্রতিনিধি উচিংছা রাখাইন, জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন ও দৈনিক ইনকিলাব এবং ডেইলী ইন্ডাস্ট্রি পত্রিকার জেলা প্রতিনিধি শাহ আলম।
নির্ধারিত সময়ে শুধুমাত্র সাধারণ সম্পাদক পদের জন্য গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ২৫জন ভোটার থেকে ২১টি ভোট কাস্ট হয়।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোট ১৩টি ভোট পেয়ে সময়ের আলো প্রতিনিধি মোহাম্মদ ইলিয়াস নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এশিয়ান টিভি ও মানবজমিন প্রতিনিধি আলমগীর মানিক পাটোয়ারী পেয়েছেন ৮ ভোট।
রাঙ্গামাটি প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক জোবাইদার আক্তার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী ও নির্বাচন পরিচালনা উপ-কমিটির সদস্য খোরশেদ আলম, রাঙ্গামাটি প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রাঙ্গামাটি পাবলিক কলেজের প্রভাষক মুকুল কান্তি ত্রিপুরা।
এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, সিনিয়র সহ সভাপতি পদে পূর্বকোণ প্রতিনিধি সাখাওয়াৎ হোসেন রুবেল, সহ সভাপতি পদে নিউজ এজেন্সির ইউএনবি'র প্রতিনিধি অলি আহমেদ, যুগ্ম সম্পাদক পদে চ্যানেল আই প্রতিনিধি মনসুর আহমেদ, কোষাধ্যক্ষ পদে মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি শংকর হোড়, পাঠাগার ও প্রচার সম্পাদক পদে জিটিভি প্রতিনিধি ও দৈনিক গিরিদর্পণের বার্তা সম্পাদক মিল্টন বাহাদুর, দপ্তর সম্পাদক পদে বাংলা নিউজ প্রতিনিধি মঈন উদ্দিন বাপ্পি নির্বাচিত হয়েছে।