খুলনায় যুবককে প্রকাশ্যে গুলি

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা মহানগরীর কেডি ঘোষ রোডস্থ জেলা রেজিস্ট্রি অফিসের সামনে অনিক (২১) নামের এক যুবককে গুলি করেছে দুর্বৃত্ত। আজ

2025-09-24T20:00:55+00:00
2025-09-24T20:00:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় যুবককে প্রকাশ্যে গুলি
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০০ পিএম   (ভিজিট : ১৫৯)
X

খুলনা মহানগরীর কেডি ঘোষ রোডস্থ জেলা রেজিস্ট্রি অফিসের সামনে অনিক (২১) নামের এক যুবককে গুলি করেছে দুর্বৃত্ত। আজ বুধবার সন্ধ্যায় ওই যুবককে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্ত। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। 

ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে। গুলিবিদ্ধ অনিক নগরীর বড় বাজার কালীবাড়ি এলাকার মোঃ মন্টুর ছেলে। ঘটনার পরপর ওই এলাকা পরিদর্শন করেছে পুলিশের উর্ধতন কর্মকর্তারা।

পুলিশ জানায়, আজ বুধবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে ওই যুবককে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্ত। ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে। 

খুলনা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটের দিকে দুই যুবকের মধ্যে তুমুল ঝগড়া হয়। একপর্যায়ে দুই যুবকের মধ্যে একজন কোমর থেকে পিস্তল বের করে অপর যুবককে গুলি করে। ঘটনাস্থলে যুবকটি রাস্তার ওপর লুটিয়ে পড়ে। স্থানীয়রা এগিয়ে এলে ওই যুবকটি তার হাতে থাকা অস্ত্র ফেলে পালিয়ে যায়। 

তিনি বলেন, ঘটনার পর আহত যুবককে স্থানীয়রা উদ্ধার করে পার্শবর্তী হাসপাতালে নিয়ে যায়। কি কারণে তাকে গুলি করা হয়েছে সেটিও জানার চেষ্টা করছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy