নাগরিকের ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদ নিখোঁজের ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তে সরকার ও

2025-09-25T18:33:54+00:00
2025-09-25T18:33:54+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নাগরিকের ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৩ পিএম   (ভিজিট : ১১১)
X

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদ নিখোঁজের ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম গাফিলতি স্পষ্টভাবে দেখা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ফেসবুকের এক পোস্টে তিনি এসব কথা লেখেন।

তিনি লেখেন, ‘গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে উত্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদ রাজধানীর উত্তরা এলাকা থেকে নিখোঁজ রয়েছেন। বিষয়টি একইসাথে চরম উদ্বেগজনক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে। ৫ আগস্ট পরবর্তী সময়ের প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা সম্ভবত এই প্রথম।’

তিনি আরও লেখেন, ‘একজন নাগরিক হিসেবে রাষ্ট্র যেখানে ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, সেখানে ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম গাফিলতি স্পষ্টভাবে দেখা হচ্ছে। একইসাথে, এমন সংকটময় পরিস্থিতিতে গণমাধ্যমের নীরব ভূমিকায় আমি গভীরভাবে শঙ্কিত।’





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy