হকিস্টিক দিয়ে পিটিয়ে বিএনপি নেতার হাত-পা ভাঙলো দুর্বৃত্তরা

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

রাউজানে হকিস্টিক দিয়ে পিটিয়ে মুহাম্মদ আজিজুল হক নামে বিএনপির এক নেতার হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার

2025-09-25T20:56:24+00:00
2025-09-25T20:56:24+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
হকিস্টিক দিয়ে পিটিয়ে বিএনপি নেতার হাত-পা ভাঙলো দুর্বৃত্তরা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৬ পিএম   (ভিজিট : ২৩৬)
X

রাউজানে হকিস্টিক দিয়ে পিটিয়ে মুহাম্মদ আজিজুল হক নামে বিএনপির এক নেতার হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাট বাজারের মাদানী মসজিদের সামনে এ ঘটনা ঘটে। 

বিএনপির ওই নেতার অভিযোগ, ওই দিন সন্ধ্যায় মসজিদ থেকে বের হওয়ার পর এ হামলা চালায় মোটরসাইকেল আরোহী একদল দুর্বৃত্ত।

আজিজুল হক (৫৫) উপজেলার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও জেলা কৃষক দলের সদস্যসচিব। তিনি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের পরিচালক ও স্বেচ্ছাসেবী সংগঠন গাউছিয়া কমিটির উপজেলা শাখার সহসভাপতি।

আজিজুল হক জানিয়েছেন, সন্ধ্যায় চারটি মোটরসাইকেলে সাত- আট জন দুর্বৃত্ত তাকে হকিস্টিক দিয়ে পেটানো শুরু করে। একপর্যায়ে তার হাত-পা ভেঙে দিয়ে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এর আগে একই দিন বিকালেও ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরেও তার ওপর হামলার চেষ্টা করা হয়েছিল।

তিনি আরও জানান, তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারের অনুসারী। এ কারণে তার দলেরই অপর একটি পক্ষ লোকজন দিয়ে হামলা করিয়েছে। হামলাকারীরা তাকে রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিয়েছে। তিনি জড়িত ব্যক্তিদের চেনেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy