নড়াইলে পুরুষাঙ্গ কেটে বৃদ্ধকে হত্যা

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালী গ্রামে আকবার ফকির (৬৫) নামে এক বৃদ্ধ ইজিবাইক চালকের গলা ও পুরুষাঙ্গ

2025-09-26T18:06:51+00:00
2025-09-26T18:06:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে পুরুষাঙ্গ কেটে বৃদ্ধকে হত্যা
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৬ পিএম   (ভিজিট : ২০৪)
X

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালী গ্রামে আকবার ফকির (৬৫) নামে এক বৃদ্ধ ইজিবাইক চালকের গলা ও পুরুষাঙ্গ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে গ্রামের একটি বাঁশ বাগানের মধ্য থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আকবার ফকির আউড়িয়া ইউনিয়নের শড়াতলা গ্রামের মৃত মমিন ফকিরের ছেলে। তিন পেশায় ইজিবাইক চালক ছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে শড়াতলা গ্রামের নিজ বাড়ি থেকে বের হন ইজিবাইক চালক আকবার ফকির। সেদিন রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বুড়িখালি গ্রামের একটি বাঁশ বাগানের মধ্যে তাল গাছের সঙ্গে গামছা দিয়ে হাত-পা বাঁধা আকবার ফকিরের মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। এ সময় মরদেহটির গলা ও পুরুষাঙ্গ কাটা অবস্থায় ছিল। পরে নড়াইল সদর থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।

নড়াইলের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল ইসলাম বলেন, আকবার ফকির নামে এক বৃদ্ধর গলা ও পুরুষাঙ্গ কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy