টঙ্গীতে রাসায়নিক গুদামে দগ্ধ আরেকজনের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

টঙ্গীর ফেমাস কেমিক্যাল লিমিটেডের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ বাবু (১৮) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে

2025-09-26T20:38:06+00:00
2025-09-26T20:38:06+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে রাসায়নিক গুদামে দগ্ধ আরেকজনের মৃত্যু
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৮ পিএম   (ভিজিট : ১১৫)
X

টঙ্গীর ফেমাস কেমিক্যাল লিমিটেডের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ বাবু (১৮) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা তিনজনে পৌঁছেছে।

এর আগে মঙ্গলবার ও বুধবার ফায়ার সার্ভিসের দুই ফায়ার ফাইটার শামীম আহমেদ (৪২) ও নুরুল হুদা (৩৮) মারা যান।

পুলিশের জানায়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবুর মৃত্যু হয়। তার শরীরের ৯২ ভাগ দগ্ধ ছিল।

নিহত বাবু কুড়িগ্রাম জেলার রৌমারী থানার বোয়ালমারী গ্রামের মৃত রতন হাওলাদারের ছেলে। 

তিনি টঙ্গী পূর্ব থানাধীন গোপালপুর সাতরং ওয়াপদা গেট এলাকার বসবাস করে ফেমাস কেমিক্যালসের গুদামের পাশে একটি দোকানে কর্মরত ছিলেন।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, গত ২২ সেপ্টেম্বর সাহারা মার্কেট এলাকায় কেমিক্যাল গুদামে  অগ্নিকাণ্ডের ঘটনায় বাবু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

উল্লেখ্য, গত সোমবার ফেমাস কেমিক্যাল লিমিটেডের গোডাউনে অগ্নিকাণ্ডের সময় কেমিক্যাল বিস্ফোরণে ফায়ার সার্ভিসের চারজনসহ পাঁচজন দগ্ধ হন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy